শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

মসজিদে নববীর জুমার খুতবা

পরকালের ভাবনায় উন্মোচিত হয় মুক্তির পথ

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২২:২০, ৭ নভেম্বর ২০২৫

পরকালের ভাবনায় উন্মোচিত হয় মুক্তির পথ

মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন শায়েখ আবদুল মুহসিন আল-কাসিম। ছবি: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

মদিনার মসজিদে নববীতে আজকের জুমার খুতবায় শায়েখ আবদুল মুহসিন আল-কাসিম মানুষকে পরকালের ভয় ও জবাবদিহিতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং পরকালের ভাবনায় মুক্তির পথ উন্মোচিত হওয়ার বিষয়ে আলোকপাত করেন।

শায়খ আল-কাসিম বলেন, আল্লাহভীতি ও পরকালের স্মরণই মুমিনের জীবনে সঠিক দিকনির্দেশনা এনে দেয়। মৃত্যুর মুহূর্ত থেকেই মানুষ তার পরিণতির পথে যাত্রা শুরু করে। কবর হলো পরকালের প্রথম ধাপ, যেখানে মানুষ তার জীবনের কর্মফল দেখতে পায়।

মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

তিনি আরও বলেন, কবরের আজাব থেকে মুক্তি লাভের সর্বোত্তম উপায় হলো নেক আমল, সৎকাজ ও আল্লাহভীতি। মানুষ যত বেশি সৎকর্ম সম্পাদন করবে, তত দ্রুত সে পরকালে মুক্তি পাবে। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, নামাজ, রোজা, দান-খয়রাত ও উত্তম চরিত্রই একজন মুমিনের প্রকৃত পাথেয়।

শায়খ আল-কাসিম আহ্বান জানান, মানুষ যেন মৃত্যুর পূর্বেই সৎকর্মের ভাণ্ডার সমৃদ্ধ করে নেয়। কারণ নির্ধারিত সময় এসে গেলে আর কিছুই করার সুযোগ থাকবে না।

আজ মসজিদে নববীর খতিব মুসলমানদের হৃদয়ে পরকালের ভয় ও আত্মশুদ্ধির বোধকে নতুন করে জাগিয়ে তুলেন। আল্লাহভীতি ও নেক আমলই যে মুক্তির পথ, সেটাই স্মরণ করিয়ে দেন তিনি।

সূত্র: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া