শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

মসজিদে হারামের জুমার খুতবা

সুখ শান্তির মূল ভিত্তি ঈমান

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২০:৩২, ৭ নভেম্বর ২০২৫

সুখ শান্তির মূল ভিত্তি ঈমান

মসজিদে হারামে জুমার খুতবা দিচ্ছেন শায়েখ আবদুল্লাহ আল-জুহানি। ছবি: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

মক্কার মসজিদে হারামে আজকের জুমার খুতবায় শায়েখ আবদুল্লাহ আল-জুহানি ঈমান ও আমল নিয়ে আলোচনা করেন এবং ঈমানকে শান্তি-সুখের মূল ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন।

শায়েখ আল-জুহানি বলেন, প্রকৃত ঈমানই মানুষের সফলতা, মর্যাদা ও চিরস্থায়ী সুখের মূল ভিত্তি। ঈমান এমন এক শক্তি, যা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া ও আখেরাতে প্রশান্ত জীবন নিশ্চিত করে।

মসজিদে হারামে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: ইনসাইড দ্য হারামাইন

শায়েখ আল-জুহানি আরও বলেন, ঈমান ও সৎকর্ম একে অপরের পরিপূরক। সৎকর্ম ছাড়া ঈমানের কোনো মূল্য নেই, এটা যেন তেমন হয়ে যায়, যেমন প্রাণহীন দেহ চলতে পারে না। ঈমান মুমিনের জীবনরেখা, যা তাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে শেখায়।

তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে অন্তরে শান্তি অনুভব করে। ঈমান মানুষকে শেখায় আল্লাহর বিধানে সন্তুষ্ট থাকতে, কারণ তাতে রয়েছে মঙ্গল ও প্রশান্তি।

খুতবায় শায়েখ আল-জুহানি আহ্বান জানান, মুসলমানদের উচিত ঈমানের আলোয় নিজেদের জীবন গঠন করা এবং তা কর্মে প্রতিফলিত করা। 

তিনি বলেন, প্রকৃত ঈমান মানুষকে ন্যায়ের পথে দৃঢ় রাখে, অন্যের প্রতি সদাচারে উদ্বুদ্ধ করে এবং সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা করে।

সূত্র: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া