শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২০, ১৪ নভেম্বর ২০২৫

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. শফিকুর রহমান (৮৪) নামে এক কয়েদির মৃত্যু। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. শফিকুর রহমান (৮৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. মনিরুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। 

তিনি বলেন, পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

বিকেল সাড়ে তিনটার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুর রহমান ফেনীর পরশুরাম থানার গুতুমা গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি কোন মামলার আসামি ছিলেন—এ তথ্য কারা কর্তৃপক্ষ থেকে জানানো হবে বলে জানান কারারক্ষী মনিরুল ইসলাম।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, বলেন তিনি।

মামলা ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানতে কারা কর্তৃপক্ষ তদন্ত করছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া