শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

অপরাধের অভিযোগ অস্বীকার করে যা বললেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ

প্রকাশ: ১৭:২১, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪৯, ১৪ নভেম্বর ২০২৫

অপরাধের অভিযোগ অস্বীকার করে যা বললেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: রয়টার্স

জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন–পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার ঠিক আগে বিবিসিকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন।

আগামী ১৭ নভেম্বর (সোমবার) এই মামলার রায় দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ—তার স্বৈরাচারী শাসনবিরোধী ছাত্রনেতৃত্বের ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তিনি। তবে তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে ভারতে যাওয়ার পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলছে এক “ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন” হিসেবে, যা পরিচালিত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের ইচ্ছামতো।

তার দাবি, এই বিচার শুরু থেকে শেষ পর্যন্তই ছিল একটি “পূর্বনির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের প্রক্রিয়া”।

রায় ঘোষণাকে সামনে রেখে রাজধানী ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় ইতোমধ্যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই রায় যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনদের জন্যও এটি একটি অপেক্ষার মুহূর্ত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া