শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিহারে সবচেয়ে কমবয়সী বিধায়ক কে এই তরুণী?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৪৭, ১৫ নভেম্বর ২০২৫

বিহারে সবচেয়ে কমবয়সী বিধায়ক কে এই তরুণী?

মৈথিলী ঠাকুর

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে সবচেয়ে চমকপ্রদ জয়ের গল্প লিখেছেন তরুণ সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। মাত্র ২৫ বছর বয়সে বিজেপির মনোনয়ন পেয়ে আলিনগর আসনে জিতেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে তিনি হারিয়েছেন ১১ হাজারের বেশি ভোটে—এমন জয়ে তিনিই এখন বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী বলেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাঁদের সেবা করতে চাই। এখন শুধু আলিনগর নিয়ে ভাবছি—কীভাবে কাজ করব, সেটিই আমার প্রধান লক্ষ্য।”

নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এই প্রতিভাবান শিল্পী। দলীয় মঞ্চে তিনি বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজ আমাকে অনুপ্রাণিত করেছে। সমাজের সেবা ও বিহারের উন্নয়নে অবদান রাখতেই রাজনীতিতে এসেছি।”

সংগীতের অভয়াশ্রম থেকে রাজনীতি

২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনী জেলায় জন্ম মৈথিলীর। সংগীত-ঐতিহ্যে সমৃদ্ধ পরিবারে বড় হওয়া এই শিল্পী বাবা ও দাদার কাছে শাস্ত্রীয় এবং লোকসংগীতের সাধনা করেছেন শৈশব থেকেই।

২০১৭ সালে টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হওয়ার পর তাঁর পরিচিতি দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি ভারতের অন্যতম আলোচিত তরুণ সংগীতশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিপুল ভক্ত-অনুরাগী রয়েছে।

গানের দুনিয়ায় যেভাবে পরিচিতি পেয়েছেন, নির্বাচনী প্রচারেও ছিলেন ভীষণ সক্রিয়। ভাইদের সঙ্গে গান গেয়ে সমাবেশে দর্শকদের মুগ্ধ করেছেন—যা তার প্রচারণাকে আরও দৃশ্যমান করেছে।

তথ্যসূত্র: নিউজ এইটিন

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া