পাকিস্তানে চেকপোস্টে হামলা: নিহত ৩ পুলিশ
হাঙ্গুর শাহু রোডে ভয়াবহ বন্দুকযুদ্ধে আহত আরও দুই।মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা। বললেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই’।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে এ হামলা চালানো হয়। এতে আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর—সামা টিভি।