শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ঘরেই বানান ওরিও চকলেট কেক

জীবনযাপন প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৪, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:২২, ৭ নভেম্বর ২০২৫

ঘরেই বানান ওরিও চকলেট কেক

ওরিও চকলেট কেক। ছবি: করপোরেট শেফ আশিকুজ্জামান খানের সৌজন্যে

খাবারের আগে চকলেট শব্দটা আসলেই জিভে জল চলে আসে। আর চকলেট কেকের তো জবাব নেই। অল্প উপকরণে ঘরেই তৈরি করা যায় চকলেট কেক। কিভাবে বানাবেন তাই নিয়ে টেনশন..? নো টেনশন..! ঘরে রান্নার উপায় বাতলে দিয়েছেন কক্সবাজারের একাডেমি অব ইনফরমেশন টেকনোলজির (এআইটি) ট্রেইনার (এফঅ্যান্ডবি প্রোডাকশন), করপোরেট শেফ আশিকুজ্জামান খান

উপকরণ

৫টা ওরিও বিস্কুট
১ কাপ দুধ
১ প্যাকেট ইনো
৩ চা চামচ চিনি
৪ টেবিল চামচ পাউডার দুধ

রন্ধন প্রণালী

প্রথমেই বিস্কুটের ভেতরের ক্রিম বের করে নেব। ক্রিম দিয়ে চকলেট সিরাপ তৈরির করব। এরপর বিস্কুট, চিনি, পাউডার দুধ একসাথে দিয়ে মিক্সিতে পাউডার তৈরি করে নেব।

ব্যাটার তৈরির করার জন্য একটা বাটিতে বিস্কুটের গুড়া ঢেলে অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটার তৈরির করে নেব। এবারে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তার মধ্যেই স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিট। কেকের বাটিতে তেল মাখিয়ে তারপর বাটার পেপার দিয়ে তার মধ্যেই তেল মাখিয়ে রাখব।

এবারে কেকের ব্যাটার-এ ইনো ঢেলে দুই চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কেকের বাটির মধ্যেই ঢেলে পাঁচবার টেপ করে নেব। কড়াইয়ের মধ্যেই বাটি বসিয়ে ঢেকে দেব। প্রথম ১০ মিনিট হাই হিটে করতে হবে। তারপর হিট কমিয়ে দিয়ে কেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব।

সিরাম তৈরির করার জন্য বিস্কুটের ক্রিমের মধ্যেই এক টেবিল চামচ বাটার, এক টেবিল চামচ কোকো পাউডার, অল্প পরিমাণ দুধ দিয়ে একটা বাটিতে জল দিয়ে তার ওপর ক্রিমের বাটি বসিয়ে সমানে নাড়তে হবে। ঘন হলে নামিয়ে চকলেট সিরাপ কেকের ওপর দিয়ে জেমস দিয়ে সাজিয়ে দিলেই কেক রেডি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা