শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৩৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৩, ১২ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৩৯ জন

স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৩ জনে।

বুধবার (১২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১,১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৭৭৩ জনে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ৩৯৭ জন। বাকি ৭৪২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২২৩ জন, চট্টগ্রামে ১১৫ জন, বরিশালে ১৭৯ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৬ জন ও সিলেটে ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতাল ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া