শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

গুরুতর অসুস্থ প্রেম চোপড়া, লীলাবতী হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:২৫, ১১ নভেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ প্রেম চোপড়া,  লীলাবতী হাসপাতালে ভর্তি

প্রেম চোপড়া

বলিউডে একের পর এক দুঃসংবাদ। ধর্মেন্দ্রর অসুস্থতার খবরের পর এবার হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া। 
শনিবার রাতে (৮ নভেম্বর) অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ৯০ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা বর্তমানে ফুসফুসে সংক্রমণ ও সামান্য হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল এবং চিন্তার কিছু নেই। প্রেম চোপড়া আইসিইউতে নন, সাধারণ ওয়ার্ডেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, তাঁর সব পরীক্ষার ফল সন্তোষজনক এসেছে এবং তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। চিকিৎসা সঠিকভাবে চললে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

অভিনেতার পরিবার সমাজমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, “প্রেমজি এখন অনেকটাই ভালো আছেন, বিশ্রামে রয়েছেন। আমরা অনুরোধ করছি, ভক্তরা যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন এবং গুজব না ছড়ান।”

বলিউডের জনপ্রিয় খলনায়ক প্রেম চোপড়া ছয় দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে কাজ করছেন। ‘উপকার’, ‘কাটি পতঙ্গ’, ‘জঞ্জির’, ‘ববি’, এবং ‘দো রাস্তা’-র মতো কালজয়ী সিনেমায় তাঁর অভিনয় দর্শকের মনে অমর হয়ে আছে। তাঁর বিখ্যাত সংলাপ—“প্রেম নাম হ্যায় মেরা, প্রেম চোপড়া”—আজও ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে।

২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করে প্রেম চোপড়া অর্জন করেছেন বলিউডের ইতিহাসে এক অনন্য স্থান। অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তা ও প্রার্থনা ভেসে আসছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া