শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

মালয়েশিয়ার মেডিসেরামের সঙ্গে সম্পর্ক স্থগিত করল অ্যানসেল লিমিটেড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৮, ১৩ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ার মেডিসেরামের সঙ্গে সম্পর্ক স্থগিত করল অ্যানসেল লিমিটেড

মালয়েশিয়ার মেডিসেরামের সঙ্গে সম্পর্ক স্থগিত করল অ্যানসেল লিমিটেড। ছবি: এবিসি নিউজ

বাংলাদেশি কর্মীদের সঙ্গে অন্যায় আচরণ ও জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর ঘটনায় মালয়েশিয়ার ছোট সুরক্ষা সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান মেডিসেরামের সঙ্গে তার সম্পর্ক স্থগিত করেছে অস্ট্রেলিয়ান ভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল সুরক্ষা সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যানসেল লিমিটেড। ১৭৭ জন বাংলাদেশি কর্মী বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিলেন, তাদের মধ্যে মেডিসেরাম বেশ কিছু কর্মীকে বরখাস্ত করেছিল। এ তথ্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অ্যানসেল লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যানসেল অস্ট্রেলিয়ার মেলবোর্নে মূল কর্পোরেট সদর দফতর হলেও ব্রাসেলস, নিউ জার্সি ও সাইবারজায়া (মালয়েশিয়া) সহ বিশ্বের ৫৫টি দেশে তারা ব্যবসা পরিচালনা করে। মেডিসেরাম সঙ্গে সম্পর্ক স্থগিতের কারণ হিসেবে অ্যানসেল উল্লেখ করেছে, ওয়ার্ক ভিসা নবায়ন ইস্যুতে ধর্মঘট ও বিদেশি কর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্টে মেডিসেরাম অ্যানসেলসহ তার গ্রাহকদের উদ্বেগের পর কর্মীদের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, মূল সময়সীমার আগে ১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পরিশোধ করা হয়। তবে ৩১ অক্টোবর অ্যানসেল জানতে পারে, মেডিসেরাম ১৭৭ জন বিদেশি কর্মীকে বরখাস্ত করেছে। অ্যানসেল ৪ নভেম্বর ঘোষণা করে, এই পরিস্থিতিতে সরবরাহকারী সম্পর্ক স্থগিত থাকবে। সম্পর্ক পুনর্বহালের জন্য শর্ত হিসেবে বকেয়া পরিশোধ, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদানের কথাও বলা হয়েছে।

মালয়েশিয়ায় মেডিসেরাম ও কাওয়াগুচি ম্যানুফেকচারিয়ের বিরুদ্ধে শ্রমিকদের ওপর নির্যাতন এবং জোরপূর্বক ফেরত পাঠানোর প্রতিবাদে সোমবার (১০ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়ায় শোষণের শিকার ৪৩১ জন বাংলাদেশি শ্রমিকের দ্রুত সহায়তা ও ন্যায়বিচারের দাবি করা হয়।

ভুক্তভোগী কর্মীরা জানান, মেডিসেরামে দীর্ঘদিন ধরে বিলম্বিত বেতন, হুমকি, নির্যাতন ও অমানবিক বাসস্থানের শিকার হয়েছেন। পাসপোর্ট জব্দ থাকায় তারা বিচ্ছিন্ন ছিলেন। পারমিট নবায়ন না হওয়ায় অনেকে অবৈধভাবে পড়েন, যা জোরপূর্বক শ্রমের নিদর্শন। আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজনকে প্রতিশোধমূলকভাবে বরখাস্ত করা হয়েছে।

কাওয়াগুচি কোম্পানি সনি, প্যানাসনিক ও দাইকিনের সরবরাহকারী হলেও শ্রমিকরা ২০২২ সাল থেকে বেতন অনিয়মের শিকার হন। ৩০৮ জন শ্রমিককে ক্ষতিপূরণ ও রিক্রুটমেন্ট ফি কিছুটা পরিশোধ করা হলেও ২৫১ জনের বকেয়া বেতন এখনও দেনা। মালয়েশিয়ার শ্রম দফতরের সমঝোতা বৈঠকেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মানববন্ধনে শ্রমিকরা সরকারের হস্তক্ষেপ কামনা করে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা