শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ১৬:০৪, ১১ নভেম্বর ২০২৫

ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক

চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটের মঞ্চে ওড়িশি নৃত্যের পরিবেশনা। ছবি: সমাজকাল

শাস্ত্রীয় ওড়িশি নৃত্যের নৃত্যালেখ্য ও নৃত্যকলার এক অনবদ্য পরিবেশনা চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটের হল ভর্তি দর্শকদের অনাবিল আনন্দে বিমুগ্ধ করেছে। 

ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের রজতজয়ন্তী পূর্তি উপলক্ষ্যে দুদিনব্যাপী এ বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

" পথ চলার ২৫ বছর " শীর্ষক এই অনুষ্ঠানমালার প্রথম দিনে, গত ৮ নভেম্বর থিয়েটার ইন্সটিটিউটের সুশোভন মঞ্চে পরিবেশিত হয় জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও সাহিত্য অবলম্বনে নৃত্যালেখ্য " বাঁশরি ও তূর্য হাতে কবি "। এতে, কবি নজরুলের সাহিত্যের স্বরূপ এবং গ্রাম বাংলার সমাজচিত্র, ঐতিহ্য, প্রেম ও মানবিক দিকগুলো ফুটিয়ে তোলা হয়। এর গ্রন্থনায় ছিলেন নাট্যকার অধ্যাপক সনজীব বড়ুয়া এবং নৃত্য নির্মিতিতে প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী প্রমা অবন্তী। নৃত্যালেখ্যে অংশ গ্রহণ করেন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী স্বপন বড়ুয়া ও ওড়িশি ডান্স সেন্টারের শিক্ষার্থীগন।

চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটের মঞ্চে ওড়িশি নৃত্যের পরিবেশনা। ছবি: সমাজকাল

অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনকে আজীবন সম্মাননা ও অধ্যাপক সনজীব বড়ুয়াকে সাহিত্য সম্মাননা - ২০২৫ পুরষ্কার প্রদান করা হয়। 

চ.বি নাট্যকলা বিভাগের অধ্যাপক কু্ন্তল বড়ুয়ার সভাপতিত্বে ও বাচিক শিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন ও সংগঠক শিশির দত্ত, কবি অভীক ওসমান, অধ্যাপক ইসরাফিল শাহীন ও জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। 
অনুষ্ঠানের ২য় দিন ৯ নভেম্বর অনুষ্ঠিত হয় " ওড়িশি নৃত্যকলা "। নৃত্য পরিবেশন করেন প্রতিষ্ঠানের বিশিষ্ট শিল্পীবৃন্দ। 

এতে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢা.বি 'র থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এর অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং কবি ও সাংবাদিক ওমর কায়সার।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া