শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৫, ১১ নভেম্বর ২০২৫

গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী সৌরভ। ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশান লেকের পাশে সৌরভ নামে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ প্রান্তে ওয়াকওয়ের পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজনৈতিক সতীর্থরা ঘটনাটিকে “পরিকল্পিত হত্যা” বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, রাত ১১টা ৪০ মিনিটে স্থানীয়দের খবর পেয়ে গুলশান থানার টহল টিম ঘটনাস্থলে গিয়ে সৌরভের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ বলেন, “সৌরভ নামের যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ৩–৪ জন ব্যক্তি সৌরভকে ঘিরে নির্মমভাবে কোপাতে থাকে। তার শরীরে ১০ থেকে ১১টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।

সৌরভের বাড়ি পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।

বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য কাওসার হোসেন বলেন, “সৌরভ ছিল জাতীয়তাবাদী আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৭টার দিকে সে জানিয়েছিল, রুবেল নামে একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে বিরোধ থাকলেও সম্প্রতি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এক বাড়িওয়ালার মেয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমরা নিশ্চিত নই ঘটনাটির পেছনে ঠিক কী কারণ রয়েছে। তবে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা যাবে।”

সৌরভের ভগ্নিপতি মাসুম বিল্লাহ জানান, “আমরা থানায় এসেছি, হত্যা মামলার প্রস্তুতি চলছে। আশা করছি, পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করবে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া