শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

টেলিকম ও এআই জগতে নতুন জোট

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৮:৪৩, ৩১ অক্টোবর ২০২৫

টেলিকম ও এআই জগতে নতুন জোট

ফিনল্যান্ডের টেলিকম জায়ান্ট নকিয়ায় বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে নকিয়ার অন্যতম বড় শেয়ারহোল্ডারে পরিণত হচ্ছে এনভিডিয়া, যা বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেলিকম খাতে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নকিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, এ বিনিয়োগের ফলে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে টেলিকম নেটওয়ার্ক ও ডাটা সেন্টার অবকাঠামোয় এআই প্রযুক্তি সংযুক্ত করতে। এর মাধ্যমে নকিয়ার নেটওয়ার্ক ব্যবসা নতুন মাত্রা পাবে। বিনিয়োগের বিপরীতে এনভিডিয়া নকিয়ার ২ দশমিক ৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।

ঘোষণার পর মঙ্গলবার নকিয়ার শেয়ারমূল্য ২১ শতাংশ বেড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে কোম্পানির বাজারমূল্য প্রায় ৬৭০ কোটি ইউরো বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে, এনভিডিয়ার এ বিনিয়োগ নকিয়ার জন্য দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করবে, যা প্রতিষ্ঠানটিকে নেটওয়ার্ক সেবা থেকে এআই ও ক্লাউডভিত্তিক সেবায় রূপান্তরের পথে এগিয়ে নেবে।

চুক্তির আওতায় এনভিডিয়ার সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে নকিয়া ফাইভজি ও ভবিষ্যতের সিক্সজি নেটওয়ার্ক উন্নত করবে। এআই সংযোজনের ফলে নেটওয়ার্কগুলো হবে দ্রুততর, শক্তি সাশ্রয়ী এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ও স্পেকট্রাম বণ্টন সক্ষম। নকিয়া তার ওয়্যারলেস নেটওয়ার্কে এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল জিপিইউ-ভিত্তিক কম্পিউটার ব্যবহার করবে বলে জানিয়েছে।

ওমডিয়ার তথ্য অনুযায়ী, ‘এআই-র‍্যান (AI-RAN)’ প্রযুক্তির বাজার ২০৩০ সালের মধ্যে ২০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। ফলে এনভিডিয়ার এই পদক্ষেপ ভবিষ্যতের টেলিকম বিপ্লবে কৌশলগত ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওয়াশিংটনে এক কোম্পানি সম্মেলনে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, `নকিয়ার সঙ্গে এ অংশীদারত্ব ভবিষ্যতের নেটওয়ার্ককে আমেরিকান হার্ডওয়্যারের ওপর নির্ভরশীল করে তুলবে।‘

বিশ্লেষকদের মতে, একসময় বিশ্বের মোবাইল ফোন বাজারে রাজত্ব করা নকিয়া এখন তার গৌরবময় দিনগুলো ফিরে পাওয়ার পথে। অ্যাপল ও স্যামসাংয়ের যুগে পিছিয়ে পড়া প্রতিষ্ঠানটি এখন চীনের হুয়াওয়ে ও জেডটিইর সঙ্গে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করছে এনভিডিয়ার এআই সমর্থনে।

এর আগে এনভিডিয়া ওপেনএআইয়ে ১০ হাজার কোটি ডলার ও ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। নকিয়ায় নতুন এই বিনিয়োগ সেই ধারাবাহিকতারই আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া