শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

সরকার নিজেই নির্বাচন ব্যাহত করতে চায়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৪, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫২, ৭ নভেম্বর ২০২৫

সরকার নিজেই নির্বাচন ব্যাহত করতে চায়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ফাইল ছবি

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় বলে অভিয়োগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে একটি ‘নতুন বাংলাদেশের’ সূচনা করেছিলেন। দেশে সংস্কারের সূচনা করেছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, দেশপ্রেমিক সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধ হয়ে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল এবং আধিপত্যবাদীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন।

মির্জা ফখরুল জানান, তাদের দল সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং যেসব বিষয়ে একমত হয়েছেন তাতে স্বাক্ষরও করেছেন।

তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছে, যেখানে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

মির্জা ফখরুল বলেন, “তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছেন, তাতে আমরা একমত হইনি।” 

তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলাপ-আলাচনার আসলে কী অর্থ ছিল?

কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায় জাতি মেনে নেবে না।’

উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন ফখরুল।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া