শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

সাবেক মন্ত্রী মায়া ও স্ত্রী পারভীনের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দিল দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৫, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০৭, ১৬ নভেম্বর ২০২৫

সাবেক মন্ত্রী মায়া ও স্ত্রী পারভীনের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দিল দুদক

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার (১৬ নভেম্বর) দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, মায়া দম্পতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঠিকাদারির কমিশন–বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন–বাণিজ্য, টিআর–কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, সাবেক মন্ত্রী মায়া জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে জমা হয়েছে মোট ২৫৫ কোটি ২৫ লাখ ১১ হাজার ৭৩১ টাকা, আর উত্তোলন করা হয়েছে ২৫৫ কোটি ১২ লাখ ২০ হাজার ২০৪ টাকা। 

দুদকের মতে, এসব লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক।

এ ঘটনায় মায়ার বিরুদ্ধে দুদক আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে মায়ার স্ত্রী পারভীন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে দুদক জানায়, স্বামীর প্রভাব ও সহায়তায় পারভীন চৌধুরী জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৬ লাখ ১২ হাজার ৩৬৯ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ৩৬টি ব্যাংক হিসাবে মোট জমা পাওয়া গেছে ১১১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৪১১ টাকা, আর উত্তোলন করা হয়েছে ১১১ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৭১২ টাকা।

এ ঘটনায় পারভীন চৌধুরী ও মায়ার বিরুদ্ধে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক জানায়, দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, কমিশন–বাণিজ্য এবং সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় এ তিনটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া