শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৫, ১৬ নভেম্বর ২০২৫

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন খাদিজাতুল কুবরা। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাইবার নিরাপত্তা আইনে কারাভোগ করা আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

রবিবার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তার মনোনয়নের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, জবি ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে খাদিজাতুল কুবরা অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার ভিত্তিতে তাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রদল বিশ্বাস করে, তার মেধা ও নেতৃত্বের ফলে জবি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মনোনয়ন অনুমোদন করেছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় খাদিজাতুল কুবরা বলেন, “আমাকে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় ও জবি শাখার নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুধু জকসু নির্বাচনকেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকব।”

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে তার প্রার্থী হওয়ার বিষয়ে ইতোমধ্যেই গুঞ্জন রয়েছে। শিক্ষার্থীদের ধারণা, দলীয় প্যানেল থেকে মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে এই পদ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া