শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪৯, ১৬ নভেম্বর ২০২৫

দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা

২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা। ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকগুলোর জন্য আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ি, আগামী বছর ২০২৬ সালে দেশের তফসিলি ব্যাংকগুলো ২৮ দিন বন্ধ থাকবে। 

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন ছুটির তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালে ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন। আগামী বছর তা বেড়ে দাঁড়াল ২৮ দিনে। 

নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরের প্রথম সরকারি ছুটি শবে বরাত। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। একই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিও ব্যাংক বন্ধ থাকবে। শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ছুটি নির্ধারিত হয়েছে।

এরপর জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থাকবে বন্ধ। 

ঈদের আগের দুদিন, ঈদের দিন ও পরের দুদিন মিলিয়ে পাঁচ দিনের ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে। 

স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চৈত্র সংক্রান্তি ১৩ এপ্রিল (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার জন্য), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির মধ্যেও দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। 

আশুরা ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর এবং দুর্গাপূজা ২০ ও ২১ অক্টোবর ছুটি থাকবে। 

বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবেও ব্যাংকগুলো বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া