শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৫৫, ১৬ নভেম্বর ২০২৫

যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

যশোর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার। ছবি: সংগৃহীত

যশোর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সেদিন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন আদালতে আবেদন দাখিল করেন। 

আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এসপি প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি, চোরাচালান, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালাচ্ছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, প্রলয় কুমার গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি, রেকর্ড এবং আলামত সংগ্রহে গুরুতর ব্যাঘাত সৃষ্টি হবে। তাই তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা প্রয়োজন।

আদালত আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রলয় কুমার জোয়ারদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সাবেক এই এসপি যশোরে দায়িত্ব পালনকালে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি এবং প্রভাব খাটানোর অভিযোগে বহুবার আলোচনায় আসেন। বর্তমানে তার বিরুদ্ধে চলমান অনুসন্ধান আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া