শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩০, ১৬ নভেম্বর ২০২৫

ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।ছীব: সংগৃহিত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে জড়িয়ে একটি সম্পূর্ণ ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ায় জরুরি সতর্কবার্তা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়—ফেসবুকে একটি স্বার্থান্বেষী মহল এআই প্রযুক্তিনির্ভর ভয়েস ও অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে। এতে সাধারণ মানুষকে ভুল তথ্য প্রদানে প্ররোচিত করার অপচেষ্টা রয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভিডিওতে প্রচারিত বক্তব্য, তথ্য কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত দাবি—কোনোটিই অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার সঙ্গে সম্পর্কিত নয়। ধারণা করা হচ্ছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভয়েস পরিবর্তন এবং ভিজ্যুয়াল ফ্রেমিংয়ের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অনলাইন গ্রুপ তাদের প্রচারণা বাড়াতে ফেসবুক বিজ্ঞাপনে এই ভিডিও ব্যবহার করছে। অর্থ উপদেষ্টার বক্তব্যের মতো শোনানো ভয়েস যুক্ত করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, যা রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করার সামিল।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভিডিওটি মুছে ফেলা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে—
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ভিডিও বা নিউজ দেখে বিভ্রান্ত না হতে,যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে অংশ না নিতে,সন্দেহজনক কোনো কনটেন্ট দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে।

মন্ত্রণালয়ের মতে, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক পরিস্থিতি বা নির্বাচনকালীন সময়ে এ ধরনের ডিজিটাল প্রতারণা বাড়ে। এআই-ভিত্তিক ‘ডিপফেক’ ভিডিও সাধারণ মানুষের বিশ্বাসকে বিভ্রান্ত করে আর্থিক ও সামাজিক ক্ষতি ডেকে আনতে পারে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন