শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২৭, ১৬ নভেম্বর ২০২৫

রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর

প্রবীণ রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী বীর বিক্রম। ছবি: সংগৃহিত

রাজনীতির দীর্ঘ পথচলার ইতি টানলেন প্রবীণ রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী বীর বিক্রম। তৃণমূল বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগ ও অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

চিঠিতে তিনি লেখেন, ‘শারীরিক কারণে আমি শমসের এম চৌধুরী রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তৃণমূল বিএনপির সব পদ থেকে পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হইল।’

শমসের মবিন চৌধুরীর কর্মজীবন ছিল বহুমাত্রিক—সেনাবাহিনী কর্মকর্তা, কূটনীতিক, রাষ্ট্রদূত ও পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে গিয়ে তিনি রাজনীতিতে আসেন। বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে তিনি পররাষ্ট্রসচিব ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

অবসরের পর তিনি বিএনপিতে যোগ দিয়ে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। ২০১৮ সালের অক্টোবরে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন এবং দলটির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হন। পরে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিকল্পধারা ছেড়ে তৃণমূল বিএনপিতে যোগ দেন এবং চেয়ারপারসন মনোনীত হন।

দলের অভ্যন্তরে তার কূটনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা সবসময়ই প্রশংসিত ছিল। তার অবসরের ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও শূন্যতার অনুভূতি তৈরি হয়েছে। 
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া