শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪১, ১৬ নভেম্বর ২০২৫

বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

বাহরাইনে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খালেদ এল মেকওয়াদে–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। রবিবার অনুষ্ঠিত এ বৈঠকে টেকসই উন্নয়ন, যৌথ সহযোগিতা এবং দ্বিপাক্ষিক অগ্রগতিকে কেন্দ্র করে বিস্তৃত আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষই বাংলাদেশ, বাহরাইন ও জাতিসংঘের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পে সমন্বয় এবং অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্ব দেন তাঁরা।

জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খালেদ এল মেকওয়াদে ভবিষ্যতে যৌথ কর্মশালা, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বহুপাক্ষিক সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশ ও বাহরাইনের উন্নয়ন প্রচেষ্টা আরও গতিশীল হবে।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার জাতিসংঘের চলমান সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশ দূতাবাস থেকে এ ধরনের উদ্যোগকে সবসময় উৎসাহিত করার আশ্বাস দেন।

আলোচনার মাধ্যমে দুই পক্ষই মানবসম্পদ উন্নয়ন, দাতা সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয়, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও উদ্ভাবনভিত্তিক প্রকল্পে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া