শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ইসির সংলাপের তালিকায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৪, ১৬ নভেম্বর ২০২৫

ইসির সংলাপের তালিকায় পরিবর্তন

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি)। গ্রাফিক্স: সমাজকাল

নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের সংলাপে রাজনৈতিক দলগুলোর তালিকায় পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। 

ইসির তালিকা অনুযায়ি, সোমবার সকাল ও বিকালের পর্বে জামায়াতসহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। কিন্তু আজ রবিবার এ তালিকায় জাকের পার্টিকে যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর সংলাপ সূচি আলোচনা করে পরবর্তীতে নির্ধারণ করা হবে বলেছেন ইসির এই কর্মকর্তা।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “ইসির সংলাপের আমন্ত্রণ পাওয়ার পর জামায়াতের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিলম্বে তারা ইসির চিঠি পেয়েছে, প্রস্তুতির সুবিধার্থে পরে সংলাপের সময়সূচি ঠিক করার অনুরোধ করা হয়েছে।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিন সকাল ও বিকালে দুই পর্বে ১২টি ও দ্বিতীয় দিন আজ রবিবার একইভাবে আরও ১২টি দলের সঙ্গে সংলাপ করে ইসি।

আগামীকাল সোমবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল। সেগুলো হল-বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

বিকালে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ রয়েছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হবে সংলাপের প্রথম ভাগ, যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

অর্ধশতাধিক নিবন্ধিত দলকে ধাপে ধাপে সংলাপে ডাকছে ইসি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া