শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৬, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫৩, ১৬ নভেম্বর ২০২৫

ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।ছবি: সংগৃহিত

যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে গুলি করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় তিনি এ নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের তিনজন কর্মকর্তা জানিয়েছেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি—কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

এর পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশ দিলে তা নিয়ে দেশে ব্যাপক আলোচনা হয়।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘনিয়ে আসায় ১০–১৩ নভেম্বর আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’সহ নানা কর্মসূচির ডাক দেয়। এর পর থেকেই ঢাকা ও বিভিন্ন জেলায় বাস–ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়তে থাকে।

রায় ঘোষণার দিন সোমবারকে ঘিরে আওয়ামী লীগ অনলাইনে দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে। শনিবার রাত থেকেই রাজধানীসহ কয়েকটি এলাকায় নতুন করে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির এক উপকমিশনার জানান, কমিশনারের নির্দেশনার মূল অভিপ্রায়—‘যদি কেউ পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালাতে চায়, তাকে গুলি করে হলেও থামানো যায়।’

তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতার সময়ে অতীতেও পুলিশ ছিল প্রধান ‘টার্গেট’। মাঠে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সদস্যদের মনোবল বাড়াতেই কমিশনার এমন নির্দেশ দিয়েছেন।

বিকেলে ডিএমপি সদর দপ্তরে গিয়ে দেখা যায়, কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দণ্ডবিধির ৯৬–১০৬ ধারা দেখিয়ে বলেন, এসব ধারায় আত্মরক্ষার অধিকার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা আছে—‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে।’
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া