শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের

শুভ চন্দ্র শীল

প্রকাশ: ১৯:৫০, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:৫২, ১৭ নভেম্বর ২০২৫

সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের

‘প্রতিবাদে প্রতিরোধে নারীর পথচলা’ শীর্ষক সপ্তম জাতীয় নারী সম্মেলনের ৮ দফা সুপারিশ উপস্থাপন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারী আসন নিশ্চিত ও এসব আসনে সরাসরি নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ।

রবিবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি তোলে। একই সঙ্গে ‘প্রতিবাদে প্রতিরোধে নারীর পথচলা’ শীর্ষক সপ্তম জাতীয় নারী সম্মেলনের ৮ দফা সুপারিশও উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারীপক্ষের সভানেত্রী গীতা দাস। সুপারিশমালা পাঠ করেন সংগঠনের সদস্য অমিতা দে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নারীপক্ষের সদস্য কামরুন্নাহার, রাশিদা হোসেন ও সামিয়া আফরীন।

বক্তারা বলেন, বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠা আজ জরুরি। রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিগত উদ্যোগে নারীর অধিকার ও সমতার লড়াইকে শক্তিশালী করতে হবে। তারা বলেন,
“শ্রমিক আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, যৌনকর্মীদের আন্দোলনসহ বিভিন্ন অধিকার আন্দোলনের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপন করে নারী আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে। আমাদের লক্ষ্য সমতা প্রতিষ্ঠা—এ লক্ষ্যে লড়াই অব্যাহত থাকবে।”

সংগঠনটির নেতারা জানান, গত ১৪–১৫ নভেম্বর গণস্বাস্থ্য কেন্দ্র, সাভারে ৬৪ জেলার তৃণমূল নারী সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ৪০০ নারী অংশগ্রহণকারীকে নিয়ে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় নারী সম্মেলন। ওই সম্মেলনের পর্যবেক্ষণ, দাবি ও সুপারিশ গণমাধ্যমের সামনে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা