শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৪, ১৬ নভেম্বর ২০২৫

জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

জনপ্রিয় টেলিভিশন ও ওয়েব-ড্রামা অভিনেত্রী মেহজাবীন। ছবি: ফেসবুক

হুমকি-ধামকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।

রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার।

মামলার এজাহারে বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন—দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তাকে নতুন একটি পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখায় মেহজাবীনপক্ষ। এ জন্য বিভিন্ন সময়ে নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন তারা।

তবে এত বিপুল অর্থ নেওয়ার পরও ব্যবসায়িক কার্যক্রম শুরু করার কোনো উদ্যোগ নেয়নি তারা। বাদী টাকা চাইতে গেলে বারবার কালক্ষেপণ করা হয়—এমনটাই উল্লেখ আছে অভিযোগপত্রে।

এজাহারে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি এবং পরবর্তীকালে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে বাদীকে গালিগালাজ করেন মেহজাবীন ও তার ভাই।

অভিযোগ অনুযায়ী, তারা বলেন—“এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে আবার দেখলে জানে মেরে ফেলবো।”

এই ঘটনায় বাদী ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর ২৪ মার্চ তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলার গ্রেফতারি পরোয়ানার পর রবিবার মেহজাবীন ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত উভয়ের জামিন মঞ্জুর করেন।

দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন ও ওয়েব-ড্রামা অভিনেত্রী মেহজাবীনকে ঘিরে এমন অভিযোগ এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে মামলার বিষয়ে আসামিপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া