শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

আদালতে আত্মসমর্পণ অভিনেত্রী মেহজাবীনের

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮:২৮, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৫, ১৬ নভেম্বর ২০২৫

আদালতে আত্মসমর্পণ অভিনেত্রী মেহজাবীনের

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অবশেষে গ্রেফতারি পরোয়ানার পর রবিবার (১৬ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ আত্মসমর্পণ করেছেন। আদালতে হাজির হয়ে তিনি ও তার ভাই আলিসান চৌধুরী জামিনও আবেদন করেন। মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

মামলাটি পরিচালনাকারী আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মেহজাবীনের আত্মসমর্পণের খবর পেয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ভিড় বেড়ে যায়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বাড়তি সতর্কতাও লক্ষ্য করা যায়। আদালত কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়কে পুঁজি করে মেহজাবীন ও তার ভাই তাকে নতুন ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখান। নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ সময়েও ব্যবসার কোনো কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে তারা কালক্ষেপণ করেন।

এজাহারে বলা হয়েছে—১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে হাজির হলে তাকে গালিগালাজ এবং জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে তিনি ২৪ মার্চ, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।

আদালতে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় ৩ নভেম্বর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ১০ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়।

এরপর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারা আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

গ্রেফতারের তামিল প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে ১৮ ডিসেম্বর।

গ্রেফতারি পরোয়ানার খবর ছড়িয়ে পড়ার পর মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন—

অনলাইনে তার নাম ব্যবহার করে ‘ভিত্তিহীন মামলা’ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন ‘যাচাইহীন সংবাদ প্রকাশ না করতে’।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া