শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৩, ১১ নভেম্বর ২০২৫

শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা

তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে আগামী ২৪ ঘণ্টায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে আগামী ২৪ ঘণ্টায়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “বর্তমানে উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।”

এ অবস্থায় শীতের প্রভাব বাড়ছে, বিশেষত দেশের উত্তরাঞ্চলে সকাল ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে।

বুধবার (১২ নভেম্বর): সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর): একই ধারা অব্যাহত থাকবে, তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
শুক্রবার (১৪ নভেম্বর): রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (১৫ নভেম্বর): সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে উত্তরাঞ্চলের জেলাগুলোয় শীতের প্রভাব আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া