শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৪, ৮ নভেম্বর ২০২৫

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

বাংলাদেশ বন অধিদপ্তর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করেছে। ছবি: পিআইডি

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় নাগরিক অংশগ্রহণ আরও জোরদার করতে বন অধিদপ্তর স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগ বাস্তবায়ন করছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা।

বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আগ্রহীদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা ইতোমধ্যে প্রকৃতি বা বন্যপ্রাণী রক্ষায় কাজ করছেন কিংবা আগ্রহী, তারা নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের বন অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সংরক্ষিত প্রাণীর তথ্য প্রদান, উদ্ধার কাজে সহায়তা বা সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের ভিত্তিতে পুরস্কারের সুযোগও থাকবে।

যোগাযোগের জন্য দেওয়া হয়েছে—

বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা, মোবাইল: ০১৯৯৯০০০০৪২
ইমেইল: cfwildlife@gmail.com, wildlifevolunteer25@gmail.com

বন অধিদপ্তর জানায়, তরুণ সমাজ ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে। সরকার বিশ্বাস করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সম্ভব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া