শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি, নিন্দা ডিআরইউর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫৭, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:২৯, ৭ নভেম্বর ২০২৫

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি, নিন্দা ডিআরইউর

সাংবাদিক শামছুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। এর নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও সংগঠনের স্থায়ী সদস্য শামছুল ইসলামের বিরুদ্ধে করা জিডিটি অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে ডিআরইউ।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে জিডিটি প্রত্যাহারের দাবি জানান।

গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় বনানী বিশ্বাস জিডিটি করেন। অভিযোগ, সংবাদ প্রকাশের জের ধরে এই জিডি করা হয়েছে।

সাংবাদিক শামছুল ইসলাম জানান, বনানী বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চালাচ্ছে।

তিনি বলেন, “সংবাদ প্রকাশের প্রতিশোধ নিতে ওই কর্মকর্তা ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন জিডি করেছেন।”

ডিআরইউর বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা বেড়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অধিকাংশ ক্ষেত্রে এসব ঘটনার বিচার না হওয়ায় দায়ীদের সাহস বেড়েছে। সংবাদ প্রকাশ একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

এতে আরও বলা হয়, বনানী বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পরই তাকে প্রত্যাহার করা হয়েছে, যা তার অনিয়মের প্রাথমিক প্রমাণ বহন করে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেছেন ডিআরইউ নেতারা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া