শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

মিডিয়ার দ্বিতীয়-তৃতীয় স্তরের সবাই আ.লীগের অনুসারী: মাহফুজ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২২:০৮, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:২২, ৫ নভেম্বর ২০২৫

মিডিয়ার দ্বিতীয়-তৃতীয় স্তরের সবাই আ.লীগের অনুসারী: মাহফুজ

ছবি: এনআইএমসি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘মিডিয়ার দ্বিতীয় বা তৃতীয় স্তরের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী।’

বুধবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘এদের হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’ তিনি মনে করেন, মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ এখন সময়ের দাবি।

তথ্য উপদেষ্টা বলেন, “দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। তারা চেতনা, মনন ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। তবে কর্মক্ষেত্রে এই পরিচয় যেন সৃজনশীল কাজের চেয়ে বড় হয়ে না ওঠে।”

তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) যৌথভাবে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ৩০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ‘পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখবে।’

তিনি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আহ্বান জানান কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের সঠিক চিত্র তুলে ধরতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক। বক্তব্য দেন উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক ও সুমনা পারভীন। প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক তানজিম তামান্না। শেষে ১৬ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া