শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২১, ৫ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

এতদিন জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট দাবি করে আসছিল জামায়াতে ইসলামী। এখন সে অবস্থান থেকে কিছুটা সরে এসে এখন জাতীয় নির্বাচনের আগে যে কোন সময় গণভোট দাবি করছে দলটি। আর যদি সেটি না হয়, তা হলে প্রয়োজনে আন্দোলনে যাবে দলটি।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এসময় সাংবাদিকরা এই জামায়াত নেতার কাছে জানতে চান, এতদিন দলটি নভেম্বর মাসে গণভোটের দাবি করেছিল। এরই মধ্যে নভেম্বর মাসের ৫ দিন অতিবাহিত হতে চলেছে, কিন্তু গণভোটের প্রস্তুতি নেই নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে জামায়াদের অবস্থান কি?

এমন প্রশ্নের উত্তরে জামায়াতের সাবেক এই সংসদ সদস্য বলেন, নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে।

গণভোট জুলাই সনদ আদেশ শক্তিশালী করবে। গণভোট হলে এটা আদেশ হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা হবে। তখন গণভোটে কম ভোট পড়বে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে হবে না, ওই দিনে মানুষের ফোকাস থাকবে জাতীয় ভোটে। কারও পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। আগে গণভোট হতে হবে, গণভোট যেন আগে হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া