শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের রাষ্ট্রদূতের  

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:৪৩, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০৪, ৫ নভেম্বর ২০২৫

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের রাষ্ট্রদূতের  

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।। ছবি: সংগৃহীত

ঢাকায় ফ্রান্সের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। বুধবার সকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও নতুন ফরাসি রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, গণতন্ত্র রক্ষা, বহুপক্ষীয় সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেন, “ফ্রান্স বাংলাদেশের এক বিশ্বস্ত ও মনোযোগী অংশীদার। আমরা বিশ্বাস করি—উন্নয়ন, সংস্কৃতি ও মানবিক সহযোগিতার প্রতিটি ক্ষেত্রেই এই সম্পর্ক আরও গভীর হবে।”

২৫ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা এই অভিজ্ঞ কূটনীতিকের কর্মজীবন শুরু হয় ফরাসি কূটনৈতিক সেবায়। তিনি প্যারিসের খ্যাতনামা ন্যাশনাল ডি’ অ্যাডমিনিস্ট্রেশনের (ইএনএ) প্রাক্তন ছাত্র। জাতিসংঘের উপপরিচালক ও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিভাগে দায়িত্ব পালন ছাড়াও তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার কাউন্সিলে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি মস্কো, রোম, ব্রাসেলস ও নয়াদিল্লিসহ বিভিন্ন রাজধানীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ঢাকায় নিযুক্ত হওয়ার আগে ২০২১ থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও বৈচিত্র্যের প্রতি গভীর অনুরাগী জ্যঁ-মার্ক সেরে-শার্লেট ঢাকায় ফরাসি দূতাবাসের অভিজ্ঞ দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বিশ্বাস করেন, দুই দেশের সাধারণ মূল্যবোধ—গণতন্ত্র, মানবাধিকার ও সহযোগিতার মনোভাব—একটি স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ অংশীদারত্ব গড়ে তুলবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া