শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

ফেসবুকে সামান্তা শারমিনের ঘোষণা

নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৩, ৫ নভেম্বর ২০২৫

নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে লড়বে- এখন পর্যন্ত এমনটাই বলছেন দলের নেতারা। সর্বশেষ বুধবারও (৫ নভেম্বর) দলের শীর্ষ দুই নেতা এককভাবে লড়ার ঘোষণা দিয়েছেন। 

এর মধ্যে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক পেজে দুপুর আড়াইটার দিকে লিখেছেন- ‘এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে। কোন সমঝোতা করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

একইভাবে দুপুরে নারায়নগঞ্জে একটি অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আমাদের। তবে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু আসনে প্রার্থী দেব না— যেমনটা বেগম খালেদা জিয়ার আসনের ক্ষেত্রে কথা উঠেছে।"

তবে নাহিদ ইসলাম নির্বাচনে জোটের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। নারায়নগঞ্জের অনুষ্ঠানে তিনি বলেছেন, "সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে। জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে, কোনো দল যদি সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে, তখন আমরা জোটে যাওয়ার বিষয়ে ভাববো।"


এমনকি একটি দৈনিকে এনসিপির নির্বাচন ভাবনা নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদও করেছে দলটি। 
বুধবার (৫ নভেম্বর) এই প্রতিবাদ লিপিতে এনসিপি লিখেছে, “জাতীয় নাগরিক পার্টি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। এমন কোনো প্রস্তাবও দলের নীতি নির্ধারণী পর্ষদে কখনো গৃহীত হয়নি।”

এনসিপি আরও জানায়, “এনসিপি বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতি। সে লক্ষ্যেই দলটি সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।”

এই প্রতিবাদলিপিতে এনসিপি জানায়, “আমরা পুনরায় স্পষ্ট করছি, এনসিপি কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। আমরা জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া