শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর’: প্রেস সচিব 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৫, ৬ নভেম্বর ২০২৫

মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর’: প্রেস সচিব 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “যেসব সাংবাদিক মবের (গণআক্রমণ বা জনরোষের) ভয়ে নীরব থাকেন, তারা আসলে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেন।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “অন্তর্বর্তী সরকার কারও বিরুদ্ধে ডিজিএফআই বা এনএসআই ব্যবহার করে না, কাউকে ভয় দেখানো বা হয়রানি করার কোনো সংস্কৃতি আমাদের নেই। সত্যিকার অর্থে এই সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকদের ওপর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন নানারকম নিপীড়ন ও নির্যাতনের মুখে সংবাদকর্মীরা পেশাগত স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি।”

শফিকুল আলম বলেন, “গত ১৫ মাসে আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। কিন্তু রাজনৈতিক সরকার ফিরে এলে সেই সুরক্ষা টিকে থাকবে কি না, তা এখনো বড় প্রশ্ন।”

তিনি গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়তে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

‘দেশে মিস ইনফরমেশন ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে প্রেস সচিব বলেন, “সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে— এমন এক হাজার ভুয়া নিউজ ছড়ানো হয়েছে। একইভাবে মাইলস্টোন নিয়েও গুজব রটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ফেক নিউজ শনাক্ত বা প্রতিরোধের জন্য আমাদের পর্যাপ্ত টুল নেই।”

তিনি আরও বলেন, “অনেকে সূরা-কেরাত পড়ে টিভিতে গিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দেন। এটি শুধু সরকারের জন্য নয়, সমাজের জন্যও বিপজ্জনক।”

প্রেস সচিব বলেন, “অর্থনীতিকে এগিয়ে নেওয়া যেমন একটি বড় চ্যালেঞ্জ, তেমনি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এখন সমান গুরুত্বপূর্ণ। ভুয়া খবর প্রতিরোধে সবার সম্মিলিত দায়িত্ব প্রয়োজন।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া