শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

সীমান্ত সংঘর্ষের পর থাইল্যান্ড–কম্বোডিয়া নেতাদের ফোন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৪৮, ১৬ নভেম্বর ২০২৫

সীমান্ত সংঘর্ষের পর থাইল্যান্ড–কম্বোডিয়া নেতাদের ফোন ট্রাম্পের

দক্ষিণ–পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সরাসরি মধ্যস্থতায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ নভেম্বর) তিনি এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের জানান—তিনি দুই দেশের নেতাদের ফোন করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এবং শুল্ক আরোপের হুমকি দিয়ে “আজই একটি যুদ্ধ থামিয়ে দিলাম” বলেও মন্তব্য করেন।

সম্প্রতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মালয়েশিয়ায় একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। কিন্তু গত সপ্তাহে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের অভিযোগ ওঠার পর থাই সরকার সেই চুক্তি সাময়িকভাবে স্থগিত করে।

এর পরপরই বুধবার দুই দেশই নতুন হামলার অভিযোগ তোলে। কম্বোডিয়া জানায়, সীমান্তবর্তী এলাকায় গুলিবর্ষণে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এক সাংবাদিক জানতে চান—ট্রাম্প কি সরাসরি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন? জবাবে তিনি বলেন,“শুল্ক আরোপের হুমকি দিয়ে, আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম।”

তিনি আরও দাবি করেন, “ওরা দারুণ করছে, আমার মনে হয় ওরা ঠিক হয়ে যাবে।”

ফ্রান্সের উপনিবেশিক শাসনের সময়কার মানচিত্রের ওপর ভিত্তি করে নির্ধারিত সীমান্তকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বহু দশক ধরে বিরোধ চলছে। উভয় পক্ষই বিভিন্ন অঞ্চলের মালিকানা দাবি করে আসছে, যা সময়–সময়ে উত্তপ্ত সংঘর্ষে রূপ নেয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া