শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

পুতিন–নেতানিয়াহু ফোনালাপে গাজা, হামাস চুক্তি ও ইরান ইস্যু 

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৪:৪১, ১৬ নভেম্বর ২০২৫

পুতিন–নেতানিয়াহু ফোনালাপে গাজা, হামাস চুক্তি ও ইরান ইস্যু 

পুতিন–নেতানিয়াহু ফোনালাপ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি নিয়ে আবারও ফোনালাপে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এই কথোপকথনে গাজা–সংকট থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা—সব গুরুত্বপূর্ণ বিষয়ই আলোচনায় স্থান পায়। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনসহ ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়, গাজা উপত্যকার মানবিক সংকট, যুদ্ধোত্তর পরিস্থিতি এবং হামাসের সঙ্গে ইসরায়েলের নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন—এগুলোই প্রধান আলোচ্য ছিল।

দুই নেতা বন্দী বিনিময়ের অগ্রগতি, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন এবং গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন।

আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ইস্যু—ইরানের পারমাণবিক কর্মসূচি, এবং সিরিয়ায় স্থিতিশীলতা গড়তে আন্তর্জাতিক উদ্যোগ।এই দুটি বিষয়েও পুতিন ও নেতানিয়াহু বিস্তারিত আলোচনা করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই আলোচনার উদ্যোগ এসেছে রাশিয়ার তরফ থেকে। সাম্প্রতিক উত্তেজনা ও আগের আলোচনার ধারাবাহিকতায় দুই নেতা আবারও গাজা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

৬ অক্টোবরের ফোনালাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। তখন পুতিন আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিন সমস্যার সমাধানে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

২০২৩ সালের অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে গাজায় ৬৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে—যার অধিকাংশই নারী ও শিশু।

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস–ইসরাইল চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন চলছে। এর অংশ হিসেবে বন্দী বিনিময় এবং হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া