শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ইসরায়েলের হাতে অপহৃত শহিদুল আলমসহ সব বন্দির মুক্তি দাবি নারীপক্ষে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১০, ৮ অক্টোবর ২০২৫

ইসরায়েলের হাতে অপহৃত শহিদুল আলমসহ সব বন্দির মুক্তি দাবি নারীপক্ষে

বাংলাদেশের নারী অধিকার সংগঠন নারীপক্ষ জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের কনশানসসহ বিভিন্ন নৌযান থেকে ইসরায়েলি বাহিনী ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীকে জোরপূর্বক অপহরণ করেছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারীপক্ষ জানায়, এভাবে কোনো রাষ্ট্র বা বাহিনী নিরস্ত্র, শান্তিপূর্ণ মানবিক অভিযানে যুক্ত মানুষদের আটক বা অপহরণ করতে পারে না। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সামুদ্রিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সংগঠনটি জানায়, “ইসরায়েলি বাহিনীর এই আচরণ কেবল মানবাধিকারের চরম অবমাননা নয়, বরং বিশ্বজুড়ে মানবিক সহায়তাকর্মীদের জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শহিদুল আলমসহ সকল বন্দির অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

নারীপক্ষ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুততম সময়ে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া অধিকারকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর এই হামলা আন্তর্জাতিক আইনবিরোধী। নারীপক্ষ মনে করে, ফিলিস্তিনে চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তোলা এখন সময়ের দাবি।

বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম বহু বছর ধরে মানবাধিকার ও বাকস্বাধীনতার পক্ষে সোচ্চার। তাঁর নিখোঁজের ঘটনায় দেশের নাগরিক সমাজ, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া