শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

ফিফার অনুমতি ছাড়াই রায়ানকে ঢাকায় আনল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৪১, ১৬ নভেম্বর ২০২৫

ফিফার অনুমতি ছাড়াই রায়ানকে ঢাকায় আনল ভারত

অস্ট্রেলিয়া-জন্ম সাবেক আন্তর্জাতিক ফুটবলার রায়ান উইলিয়ামসকে নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে ভারত জাতীয় দল। আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ফিরতি লেগে সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে ম্যাচের আগেই সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে রায়ান উইলিয়ামসকে ঘিরে—যাকে ফিফার অনুমতি ছাড়াই বাংলাদেশ সফরে এনেছে এআইএফএফ।

বেঙ্গালুরু এফসির স্ট্রাইকার রায়ান উইলিয়ামস সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় কোচ খালিদ জামিল তাকে দলে রাখলেও এখনো ফিফা কিংবা ফুটবল অস্ট্রেলিয়ার কোনো অনুমোদন পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী, প্রথমে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন (Football Australia) থেকে NOC আনতে হয়; এরপর ফিফা ও এএফসি–তে আবেদন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন না হলে এই অস্ট্রেলিয়া-জন্ম স্ট্রাইকার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।

ভারতীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে—“ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। তিনি বাংলাদেশ সফর করছেন। তবে তার খেলতে নামা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি এবং ফিফা ও এএফসির অনুমোদনের ওপর।”

এনওসি না পাওয়া পর্যন্ত তাকে ব্যবহার করতে পারবেন না কোচ খালিদ জামিল। তবে তিনি ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে অংশ নেবেন।

ভারত ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করলেও দল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু রায়ান। ভারতীয় দলে যুক্ত হওয়ায় আক্রমণে শক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু অনুমতি-সংক্রান্ত জটিলতা পুরো পরিকল্পনাকেই অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।

ফুটবল অস্ট্রেলিয়ার অনুমতি না আসা পর্যন্ত তিনি শুধু অনুশীলন করবেন, ম্যাচে নামতে পারবেন না। ফলে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত লড়াইয়ে তাকে দেখা যাবে কি না—নিয়ে দারুণ অনিশ্চয়তা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া