শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৭, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫৩, ১ ডিসেম্বর ২০২৫

বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা

বাউলশিল্পী আবুল সরকার । ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান মামলাটি করেন। মামলায় আবুল সরকারকে একমাত্র আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, আবুল সরকার চলতি বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলির মেলামঞ্চে দেওয়া বক্তব্য বা গানে, এবং পরবর্তী সময়ে অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে, মহান আল্লাহতায়ালা ও পবিত্র গ্রন্থ কোরআনের সুরা আন-নাস সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননাকর মন্তব্য করেছেন।

বাদী অভিযোগ করেছেন, আসামির বক্তব্য ও আচরণ ছিল সুনির্দিষ্টভাবে মানুষের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার উদ্দেশ্যে প্রণোদিত। এটি জনমনে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার করেছে। তার এই বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫(ক) ধারায় করা হয়েছে। এই ধারাগুলোতে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা ধর্মকে অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

এর আগে গত ২০ নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ। পরে সেদিনই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন