শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

বুদ্ধিমান ইন্টেরিম সরকার!

প্রকাশ: ০০:১৩, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৪১, ২৭ নভেম্বর ২০২৫

বুদ্ধিমান ইন্টেরিম সরকার!

ড. কামরুল হাসান মামুন

ইন্টেরিম সরকার হয়তো না জেনে, না বুঝে একটা ভালো কাজ করে ফেলছে! তাদের কারণে মানুষ এখন টের পাচ্ছে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে যারা এখন পরোক্ষভাবে ক্ষমতায় আছে তাতেই মাজার ভাঙা, বাউলদের ওপর আক্রমণ, নারীদের পোশাক ও চাকরিতে নিয়ন্ত্রণ বেড়েই চলেছে। এসব তো কেবল আসলে ক্ষমতায় গেলে কী করবে তার একটা ট্রেইলর মাত্র।

জামায়াতের এক এমপি প্রার্থীর বক্তব্য শুনেননি? কী সাংঘাতিক কথা যে, প্রশাসনের যারা আছে তাদের সবাইকে তাদের আন্ডারে নিয়ে আসতে হবে। তিনি দাবি করেছেন, প্রশাসন তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, তাদের কথায় গ্রেপ্তার করবে, তাদের কথায় মামলা দিবে। আর উপস্থিত সবাই সমস্বরে নারায়ে তাকবির, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নাম নিয়ে কত বড় খারাপ কাজ করার প্রস্তুতি নিচ্ছে।

এটা নাটকের কেবল একটা ট্রেইলর। যেখানে যেখানে তারা ক্ষমতায়িত হয়েছে সেখানেই ভিন্ন চিন্তার, ভিন্ন ধারার মানুষের জীবন দুর্বিষহ হয়েছে। এরা পুরোদমে ক্ষমতায় গেলে এদের লোকজন ছাড়া আর কেউ চাকরি পাবে না যার নমুনা এখনই দৃশ্যমান। গত দেড় বছরে প্রশাসনে প্রমোশন থেকে শুরু করে নতুন নিয়োগ সবকিছু পর্যালোচনা করে দেখেন, সহজেই বুঝতে পারবেন। তাই বলি ইন্টেরিম সরকার হয়তো বুঝেশুনে অত্যন্ত বুদ্ধি করেই এমনটা করছে যেন নির্বাচনের আগেই মানুষ বুঝে যায় এই সকল দল ক্ষমতায় গেলে কী হতে পারে।

লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

* মতামত লেখকের নিজস্ব

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা