শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৯, ১ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪

ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪ / ফাইল ছবি

দেশে নভেম্বর ছিল ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মারা গেছে ১০৪ জন। সে হিসেবে দৈনিক গড় মৃত্যু ছিল তিনজনের বেশি। 

স্বাস্থ্য অধিদপ্তর সোমবারের (১ ডিসেম্বর) বুলেটিনে এই তথ্য জানিয়েছে। এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল অক্টোবরে, ৮০ জনের ও দৈনিক গড় মৃত্যু ছিল দুইজনের বেশি। 

এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৩৮৪ জন। তাদের মধ্যে ২৭ শতাংশ মৃত্যুই হয়েছে নভেম্বরে। 

এবছর সর্বোচ্চ মারা গেছে পুরুষ ১৯৯ জন, যা মোট মৃত্যুর ৫২ দশমিক ৫ শতাংশ ও নারী মারা গেছে ১৮০ জন বা ৪৭ দশমিক ৫ শতাংশ।

এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৭ জন ও ঢাকা উত্তর সিটিতে ৬৩ জন। এরপর বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯জন ও সিলেট বিভাগে দুইজন মারা গেছে। 

অধিদপ্তরের তথ্য অনুযায়ি, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আরও দুইজন মারা গেছে। এসময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬১০ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৯৫ হাজার ১২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা বিভাগে ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০২ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে দুজন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছে।

২৪ ঘণ্টায় দুজনেরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন