শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

সেন্টমার্টিন যেতে টিকেট-ট্রাভেল পাস দিচ্ছে ‘বিডিটিকেটস’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪০, ১ ডিসেম্বর ২০২৫

সেন্টমার্টিন যেতে টিকেট-ট্রাভেল পাস দিচ্ছে ‘বিডিটিকেটস’

সেন্টমার্টিন যেতে টিকেট-ট্রাভেল পাস দিচ্ছে ‘বিডিটিকেটস’। ছবি: রবি

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নীলাভ সাগরের এই দ্বীপে এবারের স্বপ্নময় ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’।

এই প্ল্যাটফর্মে বাস থেকে শুরু করে শিপ টিকেট, রিটার্ন টিকেট এবং ট্রাভেল পাস—সবই এক জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ভ্রমণকারীরা।সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত একমাত্র অনলাইন শিপ টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস। অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে শিপ টিকেট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে থাকছে রাউন্ড ট্রিপ টিকেট কেনার সুযোগ। ঘরে বসেই কাটা যাচ্ছে সেরা রেটের টিকেট।

বিডিটিকেটস ব্যবহারকারীরা সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে টিকেট কাটতে পারবেন। যে কোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট নিতে পারবেন তারা। এ সম্পর্কিত আপডেট, সুবিধা, অফার সম্পর্কে জানা যাবে বিডিটিকিটসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেইসবুক পেইজ থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে গত ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাস ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনেরও সুযোগ থাকবে।

এবার সেন্টমার্টিন যাওয়ার পথে প্রতিটি শিপের যাত্রীসংখ্যা নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত থাকছে। ভ্রমণ স্থলে গিয়ে টিকেট কাটার কোনো সুযোগ নেই। তাই টিকেট অবশ্যই আগাম সংগ্রহ করতে হবে। এতে যাত্রীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সাথে মিল আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকেটের হার্ড কপি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন