শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

৮৩২ ভরি সোনার হিসাব-কিতাব!

প্রকাশ: ২১:৩৯, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৬, ২৮ নভেম্বর ২০২৫

৮৩২ ভরি সোনার হিসাব-কিতাব!

ডা. এ বি এম কামরুল হাসান 

শোনা যাচ্ছে, শেখ হাসিনা আর তার পরিবারের ব্যাংক লকার খুলতেই নাকি বেরিয়ে এসেছে সোনার পাহাড়। কত বড় পাহাড় জানেন? সোজা কথা—৮৩২ ভরি। বাবারে বাবা, এত সোনা কোনো পরিবারের ঘরে থাকে নাকি!

তার ওপর আবার এ সোনা বেশিরভাগই পুরোনো দিনের। দাদি, নানি, মা’দের গহনা। সঙ্গে আছে শেখ হাসিনা-রেহানার বিয়ের গহনা; শেখ কামাল আর শেখ জামালের স্ত্রীদের গহনাও আলাদা করে যোগ হয়েছে। সব মিলিয়ে ১৯৮১ সালে সরকার তাদের যে গহনা ফেরত দিয়েছিল, সেই অঙ্ক ছিল ৫০৩ ভরি—সাতজন মিলে। মানে জনপ্রতি প্রায় ৭২ ভরি। যে পরিমাণ গহনা গড় বাঙালি পরিবারের স্বপ্নেও আসে না। এর সঙ্গে আবার ‘রাজপরিবারের’ আলাদা ঐতিহ্যের গহনা তো আছেই।

তারপর কেটে গেল ৪৪ বছর। ১৯৮১ থেকে ২০২৫। এই সময়ে পাঁচজন নতুন সদস্য—জয়, পুতুল, টিউলিপ, ববি, রুপন্তি (৫ জন) নিজেদের মতো করে গহনা যোগ করেছেন। আর শেখ হাসিনা-রেহানা (২ জন) ৪৪ বছরে একটাও নতুন কিছু কেনেননি, এমনটা ভাবার মতো সরল মানুষ আমরা নই!

এখন হিসাবটা একদম সহজে বলি, ৮৩২ ভরি থেকে আগের ৫০৩ বাদ দিলে দাঁড়ায় নতুন ৩২৯ ভরি। মোট সাতজনের (৫+২) গড় দাঁড়ায় জনপ্রতি প্রায় ৪৭ ভরি। আবারও বলছি, ৪৭ ভরি! এই দেশে যেখানে বেশিরভাগ মানুষের স্ত্রীর ঝুলিতে ৪ ভরি আছে কিনা সন্দেহ, সেখানে ৪৭ ভরি। তাহলে একজন বোনের মোট দাঁড়ায় উত্তরাধিকার+বিয়ের গহনা+৪৪ বছরের সঞ্চয়=১১৯ ভরি। অতএব কত্ত সোনা রে বাবা, কত্ত সোনা!

এবার যারা শেখ হাসিনাকে ‘ইমেলদা মার্কোস’ বানাতে উদগ্রীব, তারা আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনার ঘরের বৌয়ের কাছে মোট কত ভরি সোনা আছে? সত্যি সত্যি বলবেন কিন্তু।

লেখক: প্রবাসী চিকিৎসক ও কলামিস্ট

* মতামত লেখকের নিজস্ব

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয় জানে না মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা