শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৮, ১ ডিসেম্বর ২০২৫

অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়

সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারির একদিনের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সচিব হিসেবে দায়িত্ব দেন।

সোমবার (১ ডিসেম্বর) আপিল বিভাগ এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

এতে বলা হয়েছে, হাবিবুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমও দেখবেন। তিনি আপাতত একইসঙ্গে রেজিস্ট্রার জেনারেল ও সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। ধারা ৪-এর উপধারা ২ ও ৪ মোতাবেক, সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির উপর থাকবে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন সচিবকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, হাবিবুর রহমান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন