শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৯, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩২, ১ ডিসেম্বর ২০২৫

জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট

হাইকোর্ট / ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ নিজ দলীয় প্রতীকে ভোট করার নিয়ম কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল দেয়।

রুলে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রেশাদ ইমাম, ব্যারিস্টার সাহেদুল আজম। ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম মূসাসহ এনসিপির আইনজীবীরা, যারা রুলের বিরোধিতা করেন।

গত ২৭ নভেম্বর জোটবদ্ধ নির্বাচন হলেও স্ব স্ব দলীয় প্রতীকে ভোট করার বিধানকে চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটটি দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম মহাসচিব মোমিনুল আমিন। রিটে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে বিবাদী করা হয়।

গত ৩ নভেম্বর আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। যেখানে বলা হয়, জোটে অংশ নিলেও প্রতিটি দলকে নিজেদের প্রতীকে ভোট করতে হবে। আগের নিয়মে জোটভুক্ত হলে শরিক দলগুলোর যেকোনো প্রতীক ব্যবহারের সুযোগ ছিল।

এই সংশোধনীকে কেন্দ্র করে বিএনপি, কয়েকটি ছোট দল, এমনকি জামায়াতে ইসলামী আপত্তি জানায়। তাদের অভিযোগ, জোট রাজনীতিকে দুর্বল করতেই এ বিধান রাখা হয়েছে।

সরকার শুরুতে বিধানটি বাদ দেওয়ার কথা বিবেচনা করলেও শেষ পর্যন্ত তা বহাল রেখেই অধ্যাদেশ জারি করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন অব্যাহত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বাংলাদেশের জরুরি ত্রাণ শ্রীলঙ্কায়
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন