শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

জঙ্গল কেটে সাপ তাড়াতে গিয়ে খাল কেটে কুমির ডেকে এনেছি! 

প্রকাশ: ১৯:৫৮, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:০১, ১ ডিসেম্বর ২০২৫

জঙ্গল কেটে সাপ তাড়াতে গিয়ে খাল কেটে কুমির ডেকে এনেছি! 

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

চব্বিশের গণঅভ্যুত্থানের আগে ছিল একরকমের সমস্যা। তখন ছিল গুম, খুন, চুরি, দুর্নীতি আর শিক্ষা ও গবেষণায় নিম্নগামী মান। আর অভ্যুত্থানের পরে হয়েছে আরেক রকমের সমস্যা। এখন দেশে সামাজিক সমস্যা মারাত্মক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির ভিত্তিতে মারাত্মক আঘাত লেগেছে। ধর্মান্ধতা ও বিভাজন বৃদ্ধি পেয়েছে। গান, নাটক, সিনেমা, কবিতা ইত্যাদির ওপর আঘাত। নির্বাচনের পর এইসবের ওপর আঘাত আরও বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে।

সব কিছু দেখে সন্দেহ বাড়ছে যে হয়তো ’১৪, ’১৮ এবং ’২৪-এর মতোই আরেকটি ইঞ্জিনিয়ারড নির্বাচন হতে যাচ্ছে। তো পরিবর্তন কোথায় হলো? মাঝ দিয়ে অনেক মানুষের প্রাণ গেল, অঙ্গহানি হলো, মানুষ চাকরি হারাল। রাজনীতির ধারা বদলাল না। আমাদের হয়তো শীঘ্রই আরেকটা আন্দোলনে নামতে হবে। এভাবে দেশ চলতে পারে না, চলতে দেওয়া যায় না।

এত ছেলেমেয়ের রক্তে অর্জিত আকাঙ্ক্ষা এত দ্রুত মেরে ফেলল? আমাদের তো বিভাজিত হওয়ার কথা ছিল না। অভ্যুত্থানের পর সবাইকে ধৈর্য ধরে দেশের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একত্রে কাজ করার কথা ছিল। সব দেখে এখন মনে হচ্ছে—জঙ্গল কেটে সাপ তাড়াতে গিয়ে খাল কেটে কুমির ডেকে এনেছি। এবার কুমির তাড়াতে হবে।

লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

* মতামত লেখকের নিজস্ব

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া
দিল্লিতে পুতিন; নামতেই করমর্দন–আলিঙ্গন মোদির
ডিএমপিতে বড় রদবদল: একযোগে ৫০ থানার ওসি বদলি
সচিবালয় ও ‘যমুনা’ ঘিরে সভা–সমাবেশ নিষিদ্ধ
নির্বাচনে সহযোগিতার বিষয়ে জানালো জাতিসংঘ
জ্বালানি ও সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
এসএসএফ নিরাপত্তা শুধু খালেদা জিয়ার
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি অধ্যাদেশ অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে
পুলিশকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্ট
রাঙামাটিতে পাহাড় কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়ল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে চীনের রাষ্ট্রদূত
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চিকিৎসক দল এভারকেয়ারে
গুম: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন
বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন