শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

কৃষি মন্ত্রণালয়ে নতুন ২৬ জন জনবল নিয়োগ দেবে

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৫:৫৩, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৫৪, ১০ নভেম্বর ২০২৫

কৃষি মন্ত্রণালয়ে নতুন ২৬ জন জনবল নিয়োগ দেবে

ছবি: ফাইলফটো

সরকারের কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১২ থেকে ২০তম গ্রেডের ছয়টি পদে ২৬ জন নতুন জনবল নিয়োগ দেবে। সকল জেলার আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৮ ডিসেম্বর ,২০২৫ বিকাল পর্যন্ত । 

চাকরির বিস্তারিত তথ্য এক নজরে

প্রতিষ্ঠান:  কৃষি মন্ত্রণালয়                       

প্রতিষ্ঠানের ধরন:  সরকারি

চাকরির ধরন: সরকারি 

পদ: ৬টি

পদসংখ্যা: ২৬টি      

বেতন গ্রেড: ৮,২৫০/ থেকে ২৭,৩০০ টাকা  (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী)

পদ ও যোগ্যতা: 

১. সরেজমিনে তদন্তকারী
পদ সংখ্যা: ৪ 
যোগত্যা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্নীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি। 
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২. সাঁট- মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপোরেটর
পদ সংখ্যা: ৭
যোগত্যা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, সাঁটলিপিতে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দের গতি এবং কম্পিউটারে Word Processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

৩. কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৪ 
যোগত্যা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি । কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। 
বেতন স্কেল: ১১,০০০-২৬, ৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ২ 
যোগত্যা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাস। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দের গতি এবং কম্পিউটারে Word Processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড- ১৬)

৫. ক্যাশ সরকার
পদ সংখ্যা: ১
যোগত্যা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাস । কম্পিউটারে Word Processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 
বেতন স্কেল: ৮, ৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৬. অফিস সহায়ক
পদের সংখ্যা:
যোগত্যা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২,০০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: 
সাধারণ প্রার্থীদের বয়স: ১৮–৩২ বছর 
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে (২ ও ৪ নম্বর পদে): সর্বোচ্চ ৪০ বছর

প্রার্থীর ধরন: নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন

বিজ্ঞাপন প্রকাশের তারিখ: ০৫ নভেম্বর ২০২৫, অফিসিয়াল সাইটে

আবেদন প্রক্রিয়া

আবেদন পদ্ধতি:  অনলাইন
যোগ্য প্রার্থীরা বিস্তারিত জানতে  ও কৃষি মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন ওয়েবসাইট: https://moa.teletalk.com.bd।

আবেদন প্রক্রিয়া শুরু হবে: ১৭ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।
শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত

আবেদন ফি: ৫৬,১১২ও ১৬৮ টাকা। 
ক্রমিক ১: ১৬৮ টাকা
ক্রমিক ২-৪: ১১২ টাকা
ক্রমিক ৫-৬: ৫৬ টাকা

ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে।

বিস্তারিত জানতে: কৃষি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://moa.gov.bd/  ভিজিট করুন।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া