শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২১ অগ্রাহায়ণ ১৪৩২

পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাতিমা আল-ফিহরি

মাইসারা জান্নাত

প্রকাশ: ১৬:১৫, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৩৬, ১৯ অক্টোবর ২০২৫

পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাতিমা আল-ফিহরি

ফাতিমা আল-ফিহরি। ছবি : সংগৃহীত

মুসলিম বিশ্বের মহীয়সী এক নারী ফাতিমা আল-ফিহরি। তিনি ছিলেন বিশ্বের শিক্ষা বিপ্লবের অগ্রদূত। তার নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় আল-কারাউইন প্রতিষ্ঠা করেন তিনি। শুধু মুসলিম হিসেবে নয়, বরং গোটা মানবসভ্যতার শিক্ষার ইতিহাসেও তিনি উজ্জ্বল নক্ষত্র। 

নবম শতাব্দীর শুরুতে তিনি জন্মগ্রহণ করেন তিউনিসিয়ার কাইরুয়ান শহরে। পরবর্তীকালে তার পরিবার মরক্কোর ফেজ শহরে স্থায়ী হয়। ফাতিমা ছিলেন ধনী ও ধর্মপ্রাণ পরিবারের কন্যা। পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপুল সম্পদ তিনি মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন। তার স্বপ্ন ছিল এমন একটি কেন্দ্র গড়ে তোলা, যেখানে ধর্মীয় ও জাগতিক জ্ঞান একত্রে চর্চা হবে, মানুষ আলোকিত হবে জ্ঞানচর্চার মাধ্যমে।

আল-কারাউইন বিশ্ববিদ্যালয়

এই ভাবনা থেকেই ৮৫৯ খ্রিষ্টাব্দে তিনি মরক্কোর ফেজে প্রতিষ্ঠা করেন আল-কারাউইন মসজিদ ও মাদ্রাসা। পরবর্তী সময়ে এই মাদ্রাসাই বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। ইউনেস্কো ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস উভয় প্রতিষ্ঠানই একে বিশ্বের প্রাচীনতম চলমান বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। পরবর্তীকালে এখান থেকেই মুসলিম ও ইউরোপীয় বহু বিজ্ঞানী, দার্শনিক ও ফিকহবিদ শিক্ষা গ্রহণ করেন।

এই বিশ্ববিদ্যালয়ে কোরআন, হাদিস, ফিকহ, গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন, ইতিহাস ও ভাষাতত্ত্বসহ নানা বিষয়ে পাঠদান করা হতো। পরবর্তীকালে এখান থেকে শিক্ষাগ্রহণ করেন অনেক বিখ্যাত পণ্ডিত, যেমন ইবনে খালদুন, ইবনে রুশদ, লিও আফ্রিকানুস প্রমুখ।

জর্ডান জাদুঘরে ফাতিমা আল-ফিহরির ভাস্কর্য

ফাতিমা আল-ফিহরি আজকের নারীশিক্ষা আন্দোলনেরও এক প্রাচীন অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছিলেন, ইসলাম নারীর জ্ঞানচর্চা ও সমাজ গঠনে অংশগ্রহণের সর্বোচ্চ সুযোগ দিয়েছে। তিনি কোনো রাজনৈতিক বা সামরিক ক্ষমতা ছাড়াই শিক্ষা ও মানবসেবার মাধ্যমে মুসলিম সভ্যতার ভিত্তিকে সমৃদ্ধ করেছিলেন।

তার প্রতিষ্ঠিত আল-কারাউইন বিশ্ববিদ্যালয় এখনো মরক্কোর ফেজে টিকে আছে এবং আজও ইসলামি জ্ঞানের অন্যতম কেন্দ্র হিসেবে সারা বিশ্বের শিক্ষার্থীদের আকর্ষণ করে।

ফাতিমা আল-ফিহরি এমন এক দৃষ্টান্ত, যিনি প্রমাণ করে গেছেন, সত্যিকার জ্ঞান ও ঈমান একত্র হলে একজন নারীও ইতিহাসের ধারা বদলে দিতে পারেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া