শরীরে আয়রনের ঘাটতি? শীতে নিয়মিত প্লেটে রাখুন এই ৫ খাবার
আয়রনের ঘাটতি এখন অনেকের দৈনন্দিন সমস্যা। রক্তস্বল্পতা, ক্লান্তি, মাথা ঘোরা—সবই এর লক্ষণ। কিন্তু সাপ্লিমেন্ট না খেয়েও শীতের পাঁচটি সহজলভ্য খাবার শরীরে আয়রনের ঘাটতি পূরণে দারুণ কার্যকর। পালং, বেথুয়া, গাজর–মূলো পাতা, মটরশুঁটি ও ব্রকোলি নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে, শক্তি ফিরে আসে দ্রুত।