শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’, হইচই-তে আসছে ১৪ নভেম্বর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২:০৮, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৫:০৮, ১১ নভেম্বর ২০২৫

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’, হইচই-তে আসছে ১৪ নভেম্বর

অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দর্শকরা এবার ঘরে বসেই দেখতে পাবেন জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক প্রশংসা পাওয়া ছবিটি আসছে ১৪ নভেম্বর, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। ত্রিশের শেষভাগ থেকে চল্লিশের শুরু পর্যন্ত সময়ের প্রেক্ষাপটে সাজানো গল্পে, সমাজ-মনস্তত্ত্ব ও সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন তুলে ধরা হয়েছে আধুনিক সিনেমাটিক আঙ্গিকে।

এতে কুসুমের চরিত্রে জয়া আহসান, আর তার বিপরীতে ডাক্তারের চরিত্রে আবীর চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। পাশাপাশি রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।

প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেছেন, “বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই আনন্দিত হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের মানুষ গভীরভাবে অনুভব করতে পারেন।”

ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তির সময় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার বাংলাদেশের দর্শকরাও সেই অভিজ্ঞতা নিতে পারবেন তাদের ঘরের পর্দায়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
রাতে শ্বাশুড়িকে দেখতে আবার হাসপাতালে জোবাইদা রহমান
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার
জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন: সালাহউদ্দিন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়: পররাষ্ট্র উপদেষ্টা
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ!
যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি কিনতে পারলে ভারত পারবে না কেন: পুতিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে শুক্রবার দুপুর হতে পারে
বিএনপির প্রার্থী তালিকায় নেই স্নিগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয়সহ ৫ নেতার বিরুদ্ধে মামলা এনসিপি নেত্রীর
সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
তফসিলের পরও সরকার হিসেবে কাজ করবে উপদেষ্টা পরিষদ
যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া